হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। আজ বৃহস্পতিবার (১১ জুন) দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড এই ঘোষণা দেয়। খবর রয়টার্স’র।

হরমুজ প্রণালি

ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সতর্কবার্তায় আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তার ওপর গুলি চালানো হতে পারে।

এ পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এর পাল্টা জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশে এসব হামলা পরিচালিত হয়। তাদের ভাষ্যে, এটি ইরানের “অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের” জবাব।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজের চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে দুটি তেলবাহী জাহাজে হামলার দাবিও করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে ইরান।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google

Explore More Districts