বালাগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বালাগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বালাগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে কাঞ্চন দাস ও সাধারণ সম্পাদক পদে তাপস নাথ নির্বাচিত হয়েছেন।

৮ জুন সোমবার সন্ধ্যায় বালাগঞ্জ মদন মোহন জীউ আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি প্রদীপ দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলন বৈদ্য’র সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য রঙ্গেশ কুমার দাস, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক লাল মোহন দাস নান্টু, সদস্য সচিব অমল দাস আপন। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রিপন দাস, অর্জুন নাথ, বিলাস দাস, রিংকু কান্তি দাস, ভূপতি চক্রবর্তী জনি, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নেতা মিন্টু দেবনাথ, জয়দ্বীপ নাথ, বালাগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদ নেতা সুভাষ পাল, মৃদুল পাল, বাপ্পন পুরকায়স্থ, অসীম বৈদ্য, ছাত্র ঐক্য পরিষদের সৌরভ পাল, পার্থ পাল, অঞ্জন দাস আবীর, জীবন দেবনাথ, রাজীব বিশ্বাস, সুদর্শন দাস, অঙ্গন ধর, উৎস পাল, সৃজন দাস, দীপান্ত পাল, মনোজ সিং প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে কাঞ্চন দাসকে সভাপতি, তাপস দেবনাথকে সাধারণ সম্পাদক, সুজন রায়কে সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অপু দাসকে মনোনীত করা হয়েছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts