সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে বড় জয় পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পরিচালক হিসেবে নির্বাচিত হন।

তামিম

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ক্লাব ক্যাটাগরির ফলাফলে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন।

এ ক্যাটাগরিতে মোট ১২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইশরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

ভোটের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পান ৬৬ ভোট করে। অন্যদিকে আসিফ রাব্বানি ৬৪, ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. শামীম ৪১ ভোট পান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।

আরও পড়ুনঃ

সাবেক ডিবি প্রধান হারুনের আরও সম্পদ জব্দের নির্দেশ

এদিকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী ভোটে পরাজিত হন। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদ উল্লেখযোগ্য।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google

Explore More Districts