সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসীর লাইফ সাপোর্টে মৃত্যু – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত সৌদি প্রবাসীর লাইফ সাপোর্টে মৃত্যু – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধিঃ গত শুক্রবার (৫ জুন) সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত লাইফ সাপোর্টে থাকা সৌদি আরব প্রবাসী শাহেদ আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। শাহেদের বাবাও সৌদি আরব প্রবাসী। ঢাকার উত্তরা জেনারেল হাসপাতালে গত দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে ইন্তেকাল করেছেন তিনি। সে মাস খানেক আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। শাহেদের গ্রামের বাড়ি উপজেলার প্রতিমাবংকী গ্রামে। তার বাবা সৌদি প্রবাসী রফিকুল ইসলাম।

উল্লেখ্য, সৌদি প্রবাসী শাহেদ গত শুক্রবার সকাল ১১টার দিকে সখীপুর পৌর এলাকার জেলখানা মোড়ের পশ্চিম পাশে সিএনজির সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শাহেদের মাথার এক পাশ আঘাতপ্রাপ্ত হয় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। ধীরে ধীরে শাহেদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। শাহেদের পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য শাহেদকে ঢাকা উত্তরা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী শাহেদের মরদেহ আজ ঢাকার ওই হাসপাতাল থেকে নিজ বাড়ীতে আনা হবে এবং জানাযা নামাজ পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সৌদি প্রবাসী শাহেদের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রবাসী সহকর্মী ও এলাকাবাসী মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts