জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
জামালপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে তাহমিদ হাসান রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরে এ ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক। নিহত তাহমিদ হাসান রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম ও শহরের বনপাড়া এলাকার জাকারিয়া হাসান মুক্তি মিয়ার ছেলে। সে ঢাকা সেন্ট্রাল কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রাফির বাবা জাকারিয়া হাসান মুক্তি মিয়া জানান, দুপুরে বন্ধুদের সাথে কলেজের পুকুরে গোসল করতে যান রাফি। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে পানিতে খোজাখুজি করা শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বন্ধুরা তার মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায়। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফির বন্ধু রাকিব বলেন, গোসলের এক পর্যায়ে সব বন্ধু থাকলেও রাফিকে আর দেখতে পাই না। কিন্তু পুকুরের ঘাটে তার চশমা, মানিব্যাগ, জার্সি, সেন্ডেল সব কিছু ছিলো। আমরা মনে করছি রাফি কি বাসায় চলে গেল নাকি ডুবে গেলো। পরে সবাই পানিতে নেমে তাকে খোঁজাখুঁজি করি। তারপর রাফিকে খুঁজে পাই এবং হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তার বলে রাফি মারা গেছে। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম বলেন, রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


Explore More Districts