ব্র্যাক ব্যাংকের সহায়তায় তরুপল্লবেট জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন – দৈনিক আজকের জামালপুর

নিজস্ব সংবাদতদাতা
সবুজায়নের লক্ষে জামালপুর মেডিকেল কলেজের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গত বৃহস্পতিবার ৪ জুন। কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মো. আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি হিল্লুল সরকার, জামালপুর মেডিকেল কলেজের ডাঃ তাজুল ইসলাম, ডাঃ মোহাম্মদ মাহবুবে মুস্তফা, ডাঃ মাহমুদুল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফরিদুল ইসলামসহ অন্যান্য প্রতিনিধিরা। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় তরুপল্লব নামে একটি পরিবেশবাদী সংগঠন এ বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ন করে।
জানা যায় জামালপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফুল, ফল, ওষুধিসহ সৌন্দর্যবর্ধন জাতীয় এক হজার দেশীয় গাছের চারা রোপণ করা হয়েছে। জামালপুর মুক্তিসিংগ্রাম জাদুঘর এই মহৎ প্রকল্পটি বাস্তবায়নে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে।

Explore More Districts