সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ইয়াবাসহ আটক দুই ভাই

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ইয়াবাসহ আটক দুই ভাই

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ইয়াবাসহ আটক দুই ভাইসিলেটের কোম্পানীগঞ্জ থানার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া থেকে দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের হেফাজতে ইয়াবার একটি চালান পাওয়া গেছে বলে দাবি করেছে ডিবি।

শুক্রবার (৫ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭) বিজয় পারুয়া (মাঝেরগাঁও) গ্রামের নুরুল ইসলামের ছেলে। তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি।
জায়েদ ও জাবেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুজনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সম্রাট তালুকদার।

 

ডিএস/এমসি

Explore More Districts