ঢাকায় পরিবারের চাপ থেকে মুক্ত হতে ঘর ছাড়ে তিন কিশোরী, তিন দিন পর উদ্ধার

ঢাকায় পরিবারের চাপ থেকে মুক্ত হতে ঘর ছাড়ে তিন কিশোরী, তিন দিন পর উদ্ধার

পুলিশের ভাষ্য, রাজধানীর আগারগাঁও এলাকার একটি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে তার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করতে পরিবার থেকে বাধা দেওয়া হতো। এ পরিস্থিতিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত সোমবার দুপুরে ওই শিক্ষার্থী তার মাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় নিয়ে তার ছোট বোনকে সঙ্গে করে বাসা থেকে বেরিয়ে যায়। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসায় ওঠে। উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা-পুলিশ।

Explore More Districts