বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক, পাঠানো হলো কারাগারে – DesheBideshe

বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক, পাঠানো হলো কারাগারে – DesheBideshe



বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক, পাঠানো হলো কারাগারে – DesheBideshe

বরিশাল, ৪ জুন – বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।

আটক তনহাদ আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান যে সাদা পোশাকে থাকা এই পুলিশ সদস্য কেডিসি কলোনি থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও মাদক সংশ্লিষ্টতার ঘটনায় পুলিশ বিভাগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এনএন/ ৪ জুন ২০২৬



Explore More Districts