এবারের ‘এল নিনো’ হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র

এবারের ‘এল নিনো’ হতে পারে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র

কয়েক সপ্তাহের মধ্যেই প্রাকৃতিক ‘এল নিনো’ আবহাওয়ার একটি নতুন ধাপ শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এটি জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই চাপে থাকা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আজ মঙ্গলবার জানিয়েছে, ২০২৬ সালের বাকি সময়জুড়ে এই এল নিনো আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্বের একটি বড় অংশজুড়ে আরও চরমভাবাপন্ন আবহাওয়া বয়ে আনবে।

কয়েকটি দেশের আবহাওয়া সংস্থার বেশ কয়েকটি পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে, যাকে সম্ভাব্য ‘সুপার’ এল নিনো বলা হচ্ছে।

আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও চরমভাবাপন্ন আবহাওয়ার পূর্বাভাস দিয়ে ডব্লিউএমও বলেছে, এল নিনো হলো মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয়।

Explore More Districts