২৫ থেকে ৩১ মে (আজ) পর্যন্ত ঈদুল আজহার ছুটি উপলক্ষে সব সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। ফলে ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ রয়েছে।
২৮ মে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে। এর ধারাবাহিকতায় একই সময়ে ব্যাংকও বন্ধ ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ রয়েছে। একই সঙ্গে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়। এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকও সরকারি-বেসরকারি ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটির নির্দেশনা জারি করে।
