নলছিটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নলছিটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৯ May ২০২৬ Friday ৫:৩৬:১৯ PM

Print this E-mail this


রহিম রেজা, ঝালকাঠি

নলছিটিতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী তাইজুল ইসলাম রাজুকে(২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৮মে) রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের সরমহল এলাকায় নলছিটি থানায় কর্মরত এসআই আকতার হোসেন, এএসআই সোলায়মান ও এএসআই নাজমুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ইদ উপলক্ষে বাড়িতে আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের ( মামলা নং-০২)করা হয়। মামলায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদন্ড প্রদান করে। এরপরই থেকেই তাইজুল ইসলাম রাজু পলাতক ছিলেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম বলেন, খুলনার দৌলতপুর থানার একটি ডাবল মার্ডার মামলার আসামী তাইজুল ইসলাম রাজুকে তার নিজ বাড়ী সংলগ্ন কৃষি ক্ষেত তাকে নলছিটি থানা পুলিশের একটি টীম গ্রেপ্তার করেছে। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts