হামে মৃত্যু বেড়ে ৫৬০

হামে মৃত্যু বেড়ে ৫৬০

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬০।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ৬২ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন।

একই সময়ে ১ হাজার ৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৭ মে ২০২৬

Explore More Districts