সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চেয়ে ১৪ সংগঠনের বিবৃতি

সরকারের কাছে গুমের পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা চেয়ে ১৪ সংগঠনের বিবৃতি

গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা ১৪ দেশি-বিদেশি সংগঠন। সেই সঙ্গে গুমের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা চেয়েছে সংগঠনগুলো।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে ১৪টি সংগঠন। মতপ্রকাশের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন তাদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে। প্রতিবছর ২৫ থেকে ৩১ মে বিশ্বজুড়ে এই সপ্তাহ পালন করা হয়।

বিবৃতি দেওয়া ১৪টি সংগঠন হলো অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন), আর্টিকেল নাইনটিন, এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপেয়ারেন্সেস (এএফএডি), ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিভিকাস), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপেয়ারেন্সেস (আইসিএইডি), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), অধিকার, ওমেগা রিসার্চ ফাউন্ডেশন, রবার্ট অ্যান্ড এথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগেইনস্ট টর্চার (ওএমসিটি)।

Explore More Districts