বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ কর্তৃক নির্মিত দুস্থদের মধ্যে ঘর হস্তান্তর

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ কর্তৃক নির্মিত দুস্থদের মধ্যে ঘর হস্তান্তর

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ কর্তৃক নির্মিত দুস্থদের মধ্যে ঘর হস্তান্তর

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ কর্তৃক বাস্তবায়িত সেল্টার প্রজেক্টের আওতায় ২ টি গৃহহীন পরিবারের মধ্যে নির্মিত ঘর হস্তান্তর ও ১ টি ঘরের ভিত্তি প্রস্তর করা হয়েছে।

সোমবার (২৫ মে ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে এ দুটি ঘর হস্তান্তর ও ১টি ঘর নির্মাণে ভিত্তি স্থাপন এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ পদপ্রার্থী সমাজ সেবী ও শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, সমাজ সেবী মাওলানা আব্দুল মুকসিত আক্তার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিডস অফ সাদাকাহর মতো সমাজের বিত্তশালীরাও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালে সমাজ থেকে সকল অসহায়ত্ব দুর হবে। সিডস অফ সাদাকাহর এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও যেন সমাজে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকে এ জন্য তাদেরকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts