ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা

ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা

২৪ May ২০২৬ Sunday ১১:২৬:৩২ PM

Print this E-mail this


নাজমুল হক মুন্না, উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

ইউএনও’র শক্তির উৎস গ্রাম পুলিশ — স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা

“গ্রাম পুলিশই উপজেলা নির্বাহী কর্মকর্তার শক্তির উৎস। অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের মানুষ হয়ে ঢুকে পুলিশ হয়ে বের হতে হবে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার গোয়েন্দা হিসেবেও কাজ করবে।” — এমন মন্তব্য করেছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক উপমা ফারিসা।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
প্রধান অতিথি উপমা ফারিসা আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মানুষের শ্রদ্ধা ও সম্মান অর্জনের জন্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে সর্বোচ্চ সহায়তা প্রদান এবং গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি নিজেদের নিরাপত্তার প্রতিও সচেতন থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, “একা কাজ নয়, দশে মিলে করি কাজ—হারি জিতি নাহি লাজ।” ইউনিফর্মের মর্যাদা অক্ষুণ্ন রেখে সকল গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমন্বয়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা

সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য

আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ

Explore More Districts