ঝালকাঠিতে যুবককে কু*পি*য়ে হ*ত্যা

ঝালকাঠিতে যুবককে কু*পি*য়ে হ*ত্যা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে যুবককে কু*পি*য়ে হ*ত্যা

ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত আমিনুল ইসলাম উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাকে কুপিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম জানান, উদ্ধারকালে লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান ওসি।

The post ঝালকাঠিতে যুবককে কু*পি*য়ে হ*ত্যা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Explore More Districts