২০২৬ ফুটবল বিশ্বকাপে দর্শকদের জন্য ফিফার নতুন উপহার ‘ফ্যান আইডি’ – DesheBideshe

২০২৬ ফুটবল বিশ্বকাপে দর্শকদের জন্য ফিফার নতুন উপহার ‘ফ্যান আইডি’ – DesheBideshe



২০২৬ ফুটবল বিশ্বকাপে দর্শকদের জন্য ফিফার নতুন উপহার ‘ফ্যান আইডি’ – DesheBideshe

ওয়াশিংটন, ২৪ মে – আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলতে দর্শকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। এই উদ্যোগের আওতায় টিকিটধারী দর্শকদের জন্য বিশেষ ‘ফিফা ফ্যান আইডি’ চালু করা হয়েছে। এটি মূলত একটি স্মার্ট ফিজিক্যাল কার্ড যা ম্যাচ দেখতে আসা ফুটবলভক্তদের উপহার হিসেবে দেওয়া হবে।

ফিফা জানিয়েছে,

এই কার্ডটি শুধুমাত্র একটি স্মারক হিসেবে নয় বরং ডিজিটাল রিওয়ার্ড ও বিনোদনমূলক বিভিন্ন সুবিধার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। সমর্থকরা তাদের স্মার্টফোন ব্যবহার করে কার্ডটিতে ট্যাপ করলেই একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন।

সেখানে তারা বিশ্বকাপের অফিসিয়াল ছবি ব্যবহার করে ব্যক্তিগতকৃত স্মারক তৈরি এবং স্মৃতি সংরক্ষণ করার সুযোগ পাবেন। এই কার্ডের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি বা এআর ভিডিও বার্তাও উপভোগ করা যাবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তিনি দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে এসে এই কার্ড সংগ্রহের পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের ফ্যান ইনফরমেশন বুথ থেকে এই কাস্টমাইজযোগ্য কার্ড সংগ্রহ করা যাবে।

তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে এই ফ্যান আইডি কোনো ভিসা বা ম্যাচের বিকল্প টিকিট নয় এবং স্টেডিয়ামে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলকও নয়। শুধুমাত্র দর্শকদের অভিজ্ঞতাকে আরও আধুনিক ও আনন্দদায়ক করতেই এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৬০ লাখ দর্শক গ্যালারিতে বসে এই টুর্নামেন্ট উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৪ মে ২০২৬



Explore More Districts