অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল আরও বলেন, তিনি অভিযোগপত্র প্রস্তুত করছেন। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।
এ মামলার প্রধান আসামি সোহেল রানাকে ১৯ মে গ্রেপ্তার করা হয়। ২০ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
