| ১৯ May ২০২৬ Tuesday ১০:১৪:৫৮ PM | |
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দিতে সারাদেশে শুরু হয়েছে “ভূমি সেবা সপ্তাহ”। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একযোগে উদ্বোধন হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভূমি মেলা।স্মার্ট ভূমি সেবা, আধুনিক নাগরিক অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান,উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার। রহমতপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জিনিরা আফরিন,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্রসাহা,বরিশাল মহানগর ছাত্রদলেরর সাবেক সহ-সভাপতি আজিজুল হক, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না,বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মনির হোসেন,রহমতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার,মাধবপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী কর্মকর্তা সুবর্নাসহ উপজেলা মুক্তিযোদ্ধা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে অংশ নেন। বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সহজেই ভূমি সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।” তিনি সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার কারণে সেই ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। তিনি শতভাগ স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা ভূমি বিভাগের আধুনিকায়ন, ডিজিটাল সেবা এবং এর সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। মেলায় আগত সাধারণ মানুষকে জানানো হয়, এখান থেকেই সরাসরি নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, পর্চা বা খতিয়ানের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। এ মেলা স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা শেষ হওয়ার পরও নাগরিকরা ঘরে বসেই ১৬১২২ নম্বরে কল করে অথবা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবাগুলোকে আরও সহজ ও শক্তিশালী করতেই আয়োজন করা হয়েছে,ভূমি সেবা সপ্তাহ
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

