বিশ্বনাথ উজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুরাদ আজিজ জগলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরাইয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওলানা আবু সালেহ মোহাম্মদ নিজাম উদ্দিন, লজ্জতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা আবুল বাশার মোহাম্মদ ফারুক, আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের সদস্য ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা সিদ্দিকুর রহমান এবং খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য আমির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি সাংবাদিক নূর উদ্দিন।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরানা বেগম, সমাজসেবক এহসানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
