ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কপোতাক্ষ নদের পৃথক তিনটি স্থানে আকর্ষিক অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ ও ভস্মিভূত করা হয়েছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় শনিবার (০৯মে) ঝিকরগাছা উপজেলার কপোতাক্ষ নদের সংলগ্ন কাটাখাল এলাকায় পৃথক ৩টি স্থানে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানাগেছে, কপোতাক্ষ নদে দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষতিকর চায়না দুয়ারি জাল পেতে বেআইনিভাবে মৎস্য শিকার করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নিষিদ্ধ ৮৫০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: নান্নু রেজা, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ-পুলিশ পরিদর্শক সবুজ মিয়াসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

