গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা – Daily Gazipur Online

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা – Daily Gazipur Online

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা।

গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাসী মনিরের স্ত্রী ও তিন কন্যা সন্তান এবং শ্যালককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এসময় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকে। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা মরদেহ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts