সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe



সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

ঢাকা, ৮ মে – দেশের সাতটি জেলায় দিবাগত রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে।

ঝড়ের সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৮ মে ২০২৬



Explore More Districts