ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

৮ May ২০২৬ Friday ১:৩৮:৩৮ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা
Screenshot

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলার নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বিকেল পর্যন্ত চলবে। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং কুষ্টিবিদ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন।

উভ ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাঃ খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts