বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

৮ May ২০২৬ Friday ৩:৫০:১৩ PM

Print this E-mail this


বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বরিশালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ মাস বয়সি সাইমুন নামের ওই শিশুর বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।শুক্রবার (৮ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১০৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৩ জন। এরমধ্যে থেকে চিকিৎসা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৫০২ জন।

নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ও বরিশাল জেনারেল হাসপাতালে ৯ জন, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৭ জন।

পটুয়াখালী জেলায় ৩১ জন, ভোলা জেলায় ১১ জন, পিরোজপুরে ৮ জন এবং বরগুনা জেলায় ৪ জন। বিভাগের মধ্যে ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও শনাক্ত শূন্য।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ শিশু। ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ২ জন।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় তার সুফল আসতে শুরু করেছে। আশা করছি দিনে দিনে আক্রান্ত শূন্যের ঘরে নেমে আসবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts