ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সমাপ্ত – DesheBideshe

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সমাপ্ত – DesheBideshe



ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সমাপ্ত – DesheBideshe

ওয়াশিংটন, ৬ মে – ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ইরানে চালানো এই প্রাথমিক সামরিক অভিযান সফল হয়েছে এবং এর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তিনি শান্তি প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন যে, তারা সংঘাত নয় বরং একটি চুক্তির পথে হাঁটতে চান। প্রেসিডেন্টও এমনটিই প্রত্যাশা করেন বলে তিনি জানান।

এই অভিযানের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। তবে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, বর্তমান অবস্থা যুক্তরাষ্ট্রের জন্য প্রতিকূল হয়ে উঠছে। তিনি ইঙ্গিত দেন যে ইরান এখনো তাদের চূড়ান্ত পদক্ষেপ শুরু করেনি।

এস এম/ ৬ মে ২০২৬



Explore More Districts