| ৫ May ২০২৬ Tuesday ৫:১৪:৫৮ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় রোগীর দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তিনজন হলেন— রীনা খানম, তাসলিমা আক্তার ও নাসরিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত নাসরিন আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া রীনা খানম ও তাসলিমা আক্তারকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হাসপাতাল চত্বরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালালচক্র রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছিল। নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল।
এসব অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকস্মিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

