ট্রাম্প কেন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন

ট্রাম্প কেন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরুর পর তেহরান জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কার্যত বন্ধ করে দেয়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি, নৌ অবরোধ সম্পূর্ণভাবে বহাল থাকবে। তবে “প্রজেক্ট ফ্রিডম” স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হবে, যাতে একটি চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব হয় কি না, তা দেখা যায়।’

ট্রাম্পের এ ঘোষণার পর আজ বুধবার সকাল পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরই মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়। দুই মাস আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। তার পর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সীমা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

চুক্তির বিষয়ে কী অগ্রগতি হয়েছে বা এই স্থগিতাদেশ কত সময় ধরে স্থায়ী হবে—এসব নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া মেলেনি।

Explore More Districts