প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বদরগঞ্জ থানার পুলিশ জানায়, রংপুরের আদালতে একটি মামলার হাজিরা দিতে যান মমিনুলসহ পাঁচজন। প্রতিপক্ষের ফিরোজ শাহ আদালত চত্বরে তাঁদের ওপর হামলা করেন। এতে মমিনুলসহ তিনজন আহত হন। রংপুর থেকে বদরগঞ্জে ফিরে এসে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, মমিনুল ও তাঁর দলের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে ফিরোজ ও তাঁর সহযোগীদের খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা ফিরোজের বাড়িতে গিয়ে হামলা চালান। পরে বিকেল চারটার দিকে ফিরোজ ও তাঁর সহযোগীরা পৌরসভার পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলের ওপর হামলা করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


