অভিমানে পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

অভিমানে পদত্যাগপত্র জমা দিলেন জকসুর ক্রীড়া সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারণা করেছে—এমন অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে জমা দেওয়ার বিষয়টি জানা যায়।

জর্জিস আনোয়ার বলেন, ক্যাম্পাসে আসা তাঁর জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। কারণ, ক্যাম্পাসে এলেই ওই ঘটনার কথা মাথায় ঘোরে। এই মানসিক যন্ত্রণার কারণেই তিনি জকসু ভিপি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Explore More Districts