আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দেশের ভেতরে যে মেঘমালার সৃষ্টি হয়েছে, এর প্রভাবে আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোনো কোনো স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
যদি কোনো এলাকায় ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতিভারী বৃষ্টি।

