১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe



১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত – DesheBideshe

ঢাকা, ১ মে – দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৈরী আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১ মে ২০২৬



Explore More Districts