প্রথম প্রেম ও অতীতের স্মৃতি নিয়ে অকপট তানজিকা আমিন – DesheBideshe

প্রথম প্রেম ও অতীতের স্মৃতি নিয়ে অকপট তানজিকা আমিন – DesheBideshe



প্রথম প্রেম ও অতীতের স্মৃতি নিয়ে অকপট তানজিকা আমিন – DesheBideshe

ঢাকা, ৩০ এপ্রিল – অভিনেত্রী তানজিকা আমিন পর্দায় জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি আলোচনা করেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের প্রথম প্রেম এবং অতীতের সম্পর্কগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তানজিকার মতে, তার জীবনে প্রেমের সংখ্যা খুব বেশি না হলেও প্রতিটি সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব ছিল দীর্ঘ। রাজশাহীতে নবম শ্রেণিতে পড়ার সময় তার প্রথম প্রেমের সূচনা হয়। অমিত নামের এক তরুণের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তিনি। ল্যান্ডফোনের যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর লম্বা চিঠি আদান প্রদান ছিল তাদের প্রেমের অবিচ্ছেদ্য অংশ।

অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, সেই সময়ে পড়ার জন্য বাসা থেকে দেওয়া টিউটরের টাকা বাঁচিয়ে তারা একে অপরকে উপহার দিতেন। মাত্র ২০ টাকা বাজেটে রেস্টুরেন্টে বসে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া ছিল তাদের কাছে অনেক বড় আনন্দের বিষয়।

ফোনে দীর্ঘ সময় কথা বলার জন্য মায়ের হাতে মার খাওয়ার স্মৃতিও তুলে ধরেন তানজিকা। স্কুল ও কোচিং ফাঁকি দিয়ে পদ্মার পাড়ে কাটানো মুহূর্তগুলো আজও তাকে আবেগপ্রবণ করে তোলে।

আলাপচারিতার এক পর্যায়ে মজার তথ্য হিসেবে তিনি জানান যে, তার সেই প্রথম প্রেমিক নাকি আজও অবিবাহিত রয়েছেন।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬



Explore More Districts