সস্ত্রীক হজে যাচ্ছেন বিএনপি নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন

সস্ত্রীক হজে যাচ্ছেন বিএনপি নেতা ও পৌরসভার মেয়র প্রার্থী মোশারফ হোসাইন

পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরবে যাচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন। সঙ্গে যাবেন তার স্ত্রী ও জেলা মহিলা দলের সহ-সভাপতি নাইমা মোশারফ।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) বিকাল ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাহার নিজ বাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চাঁদপুরের সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ তথ্য জানিয়েছেন।

তাঁরা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন এবং মহান আল্লাহ সুবহানু তায়ালা যেন তাঁদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিঁনি সৌদি আরব গমনের প্রাক্কালে চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমি দীর্ঘ ৩৮ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সাথে সম্পৃক্ত আছি। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি প্রায় ৩৫ বছর ধরে চাঁদপুরে ব্যবসা করছি। আমার এই রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক কর্মকাণ্ডে কারো মনে যদি– জানা অথবা অজানায় কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ৩০ তারিখ রাতে আমি পবিত্র হজ পালনে যাচ্ছি। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি আমিও মহান আল্লাহর দরবারে চাঁদপুরবাসীর জন্য দোয়া করব, যাতে করে চাঁদপুরের সকল পর্যায়ের মানুষ আমার চেয়েও অনেক ভালো থাকতে পারে।

চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশাররফ হোসাইন আরো বলেন, আগামী দিনে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, নিজের সর্বোচ্চ দিয়ে চাঁদপুরবাসীর জন্য কাজ করার চেষ্টা করব। আমার একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য লেখাপড়া শেষ করার পাশাপাশি সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। আমি এবং আমার পরিবার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত চাঁদপুরবাসীর সেবায় নিয়োজিত থাকবো। বিনিময়ে আমি শুধু আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই। জীবনের শেষ সময় পর্যন্ত আমি কেবল মানুষের দোয়া ও ভালোবাসা চাই। কারণ আমি বিশ্বাস করি, ভালোবাসার চেয়ে বড় অস্ত্র বা সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আমার সব স্বপ্ন চাঁদপুরে মাটি এবং মানুষকে নিয়ে। তাই আমাদের পরিবারের একটা স্লোগান ‘এক শহর এক স্বপ্ন।’

আলহাজ্ব মোশারফ হোসেন সস্ত্রীক হজ পালন শেষে ঈদুল আযহার এক সপ্তাহ পর তার দেশে ফিরে আসার কথা।

=> আশিক বিন রহিম/ ২৯ এপ্রিল ২০২৬

Explore More Districts