যশোরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

যশোরে মেয়ের হাতে মা খুন, মেয়ে আটক

যশোরের কেশবপুর উপজেলায় গৌরী রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৌরি রানী সাহা পাড়া গ্রামের মৃত কালিপদ অধিকারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত গৌরী রানী তিনি নিজ দোতলা পাকা বাড়িতে একাই বসবাস করতেন। প্রায় ৩-৪ দিন আগে তার মানসিক ভারসাম্যহীন মেয়ে দীপ্তি অধিকারী (৫০) মায়ের বাড়িতে বেড়াতে আসেন।

ঘটনার আগের রাত সোমবার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে দীপ্তি অধিকারীকে বাড়ির আঙিনায় অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দীপ্তিকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী বাড়িতে এসে দোতলায় উঠে গৌরী রানীর রক্তাক্ত মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখেন। এ সময় দীপ্তিকে পাশের বাথরুমে উলঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা,রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় গৌরী রানীকে ধারালো বটি দিয়ে কপাল ও মাথার পেছনে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার তিনি নিহত হন।খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকে ভাঙাবটির অংশ উদ্ধার করে।

Explore More Districts