হবিগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি; ৩০ হাজার টাকা জরিমানা – Habiganj News

হবিগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি; ৩০ হাজার টাকা জরিমানা – Habiganj News

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে হবিগঞ্জ শহরের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযান দল।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত হবিগঞ্জ শহরের পুরাতন মুন্সেফ বাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

অভিযানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স হবিগঞ্জ ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক এম জিয়াউল মুহিত চৌধুরীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

র‍্যাব জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait…

Explore More Districts