বাবুগঞ্জে কৃষকদের নিয়ে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাবুগঞ্জে কৃষকদের নিয়ে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২৭ April ২০২৬ Monday ৬:২৯:৪২ PM

Print this E-mail this


বাবুগঞ্জে কৃষকদের নিয়ে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাংলাদেশে কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে এগিয়ে নিতে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী কৃষক-কৃষাণীদের নিয়ে এ পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। সোমবার(২৭ এপ্রিল) উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বরিশালের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম।

এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

এতে স্বাগত বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টনার প্রোগ্রাম বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার রিয়াজ উদ্দিন।

উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রোমানা শারমিন রিপার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ প্রদীপ কুমার সরকার,উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না,চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাঢী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন,বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু,মাধবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি সংবেদনশীল উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুললে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। কংগ্রেসে প্রোগ্রামের আওতায় বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরা হয়।

এতে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বাজার সংযোগ উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারি নীতি সহায়তা, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts