দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০- ৮০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগের রাতে দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এতে সংশ্লিষ্ট এলাকায় ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মি.মি. পর্যন্ত ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ১৮৮ মি.মি. পর্যন্ত অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
২৬ এ প্রি ল ২০২৬
এ জি

