চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের সব বোর্ডের প্রশ্ন ফাঁস নিয়ে প্রচারণাকে ‘স্রেফ গুজব’ বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার শিক্ষামন্ত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন লেখেন, ‘কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
‘ফ্যাক্টচেক ছাড়া’ জাতীয় নাগরিক পার্টির বিবৃতি দেয়াকে হতাশাজনক মন্তব্য করে তিনি আরও লেখেন, ‘এমতাবস্থায় ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া তরুণদের রাজনৈতিক দল- এনসিপির পক্ষ থেকে কোনোরকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।
২৫ এ প্রি ল ২০২৬
এ জি

