উদ্ধারের পর তাদের পেট থেকে পানি বের করে দ্রুত দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মিঠু সরকার বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান রাত আটটায় প্রথম আলোকে বলেন, মাঝিনা গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


