মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

মোঃ কাইয়ুম মিয়া,মির্জাপুর। টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার রাত প্রায় ৭টার সময় অজ্ঞাত এক গর্ভবতী নারী ও নবজাতকের লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।উপজেলার গুনটিয়া গ্রামের লৌহজং নদীর সেতুর পাশ থেকে এই লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান,সোমবার বিকেল ৬টার সময় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া নদীর পাশে দুর্গন্ধ পান তারা।এসময় ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান।খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।এলাকাবাসীর ধারণা গর্ভবতী নারীকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে প্রায় ৮ থেকে ১০ দিন আগে।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন,মাটি খুঁড়ে ওই নারীকে বের করার সময় তার সঙ্গে নবজাতকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন।তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts