ইইউ কমিশনার একেতেরিনা জাহারিয়েভার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe

ইইউ কমিশনার একেতেরিনা জাহারিয়েভার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe

ইইউ কমিশনার একেতেরিনা জাহারিয়েভার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক – DesheBideshe

ঢাকা, ২০ এপ্রিল – বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান কমিশনের স্টার্টআপস, রিসার্চ এবং ইনোভেশন বিষয়ক কমিশনার একেতেরিনা জাহারিয়েভা।

স্থানীয় সময় সোমবার ব্রাসেলসে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় প্রতিনিধি কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

দুই নেতা ভবিষ্যতে একটি দূরদর্শী এবং উদ্ভাবন চালিত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং ইউরোপের সহায়তার বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬

Explore More Districts