ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে গতকাল সোমবার দুপুরে নকল ধান বীজ বিক্রি ও লাইসেন্স নবায়ন না থাকা এবং মেয়াদ উত্তির্ন কীটনাশক বিক্রি করার অপরাদে দুই সার বিক্রেতা ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ডিলার নূরল আমিনকে দীর্ঘদিন থেকে লাইসেন্স নবায়ন না থাকা ও নকল ধান বীজ করার অপরাধে ২০ হাজার, ডিলার শহিদুলকে মেয়াদ উত্তির্ন কীটনাশাক বিক্রি ও লাইসেন্স না দেখানোর ফলে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সম্প্রতি কৃষকরা বোরো ফসলের নকল বীজ ক্রয় করে প্রতারিত হয়ে ফসল ঘরে তুলতে না পেরে ক্ষোভ বিরাজ করে স্থানীয় কৃষি অধিদপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে ভ্রাম্যমান আদালতে। ভ্রাম্যমান আদালতের বিচারক অনিন্দাতা রাণী ভৌমিক জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

