যশোরে কিশোর গ্যাং এর ৫ সদস্য আটক, চাকু উদ্ধার

যশোরে কিশোর গ্যাং এর ৫ সদস্য আটক, চাকু উদ্ধার

jessore map

যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার তাছির ইলেক্ট্রিক নামক দোকানের সামনে দুই যুবককে মারপিট করতে আসার সময় কিশোর গ্যাং এর ৫সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই আব্দুস সালাম বলেছেন, গত ১৭ এপ্রিল রাত নয়টার দিকে তিনি গোপন সূত্রে সংবাদ পান আসামিরা উল্লেখিত স্থানে জড়ো হচ্ছে মারামারি করার জন্য। তিনি সংবাদ পেয়ে সেখানে যান এবং ৫জনকে আটক করেন।

এরা হলো, শহরের জেল রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার পাশের মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মৃত দুলাল গাজীর ছেলে আরাফাত গাজী (১৮), হামিদপুরের আকমানের ছেলে রবি (১৬), ঝুমঝুমপুরের কলোনীপাড়ার রহিমার বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফুলের ছেলে সালমান (১৫), মোল্লাপাড়া আমতলার শওকতের ছেলে সাগর (১৫) এবং ঝুমঝুমপুর কলোনীর মৃত জাহিদের ছেলে সিহাব (১৫)।

সেখানে গিয়ে তিনি জানতে পারেন, এই কিশোর গ্যাং এর সদস্যরা ওই এলাকার হাসান ও সাকিব হাসান নামে দুই যুবককে মারপিট করতে আসে। আসামিদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

তিনি আরো বলেছেন, আসামিদের রোববার আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আরাফাত গাজীকে কারাগারে এবং বাকি চারজন অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

Explore More Districts