ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৭ April ২০২৬ Friday ২:১৪:২৮ PM

Print this E-mail this

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে পূবালী ব্যাংক কাঠালিয়া শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন, আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ সভাকক্ষে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। পূবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, প্রভাষক মোঃ আঃ সালাম, আরজু আক্তার, হাসানুজ্জামান প্রমূখ। 

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সহজ উপায় মোবাইলে ব্যাংকিং এর অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পূবালী ব্যাংকের একাউন্ট, ডিপিএস, এফডিআর করতে পারবেন। এ ছাড়াও অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, ডিপিএসের টাকা জমা দেয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধার ধারনা দেয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts