রাজধানীর ডেমরা ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইনের লিকেজ মেরামত এবং ভাল্ব পরিবর্তনের কাজের জন্য এ সাময়িক বন্ধ ঘোষণা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডেমরা থানার অন্তর্গত সব এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


