নরুন্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত – দৈনিক আজকের জামালপুর

নরুন্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত – দৈনিক আজকের জামালপুর




নরুন্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত – দৈনিক আজকের জামালপুর



জাহাঈীর আলম
জামালপুর সদর উপজেলা নরুন্দিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
পহেলা বৈশাখের সকালে নরুন্দি বাজার চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের সেমিনার কক্ষে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা যুব দলের আহ্বায়ক ও জিন্নতন আফছর মহিলা ডিগ্রী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহি সদস্য শফিকুর রহমান (শফিক)। পান্তা উৎসব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকজ গান ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রী অভিভাবক ব্যক্তিবর্গ সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আরোউপস্থিত ছিলেন অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহি সদস্য শফিকুর রহমান শফিক বক্তব্য বলেন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি আজ এলাকায় একটি সুপরিচিত বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত। স্থানীয়রা মনে করেন, তাঁর এই অবদান নরুন্দিবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবের মাধ্যমে নরুন্দিবাসীসহ সারাদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


Explore More Districts