ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার – দৈনিক আজাদী

ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার – দৈনিক আজাদী





নগরীর ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি ৯ এমএম বিদেশি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার ভোরে নগরীর লালখান বাজারের তুলাপুকুর পাড়ের সালেহ আহম্মদের কলোনির একটি ভাড়া বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

এর আগে নগরীর মতিঝর্ণা এলাকার ৩ নং গলি থেকে মিনহাজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাজিলে তৈরি তরাশ নামের বিদেশি পিস্তলটির সন্ধান মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুব আলম খান আজাদীকে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছিল। সে আমির হোসেন নামে অপর একজনের বাসার ঠিকানা দিলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। কিন্তু আমির হোসেনকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে মিনহাজ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে পিস্তলটি মিনহাজসহ কয়েকজন মিলে লুট করে। এরপর তা আমির হোসেনের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। লুটকৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় মিনহাজ ও আমির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপকমিশনার মাহবুব আলম।




Explore More Districts