শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ৭০০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে: শিক্ষামন্ত্রী

এ বিষয়ে আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে। থোক বরাদ্দ পেতে হবে, তারপর দিতে হবে। তারপর আস্তে আস্তে শিক্ষকদের এগোতে হবে। অনেক শিক্ষক ইতিমধ্যে টাকার অভাবে চিকিৎসার অভাবে মারা গেছেন।’

শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথাও সরকার ভাবছে বলে জানান আ ন ম এহসানুল হক।

সিলেট নগরীতে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সমাজের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রী। তিনি জানান, সিলেটে বিএনপির ১৯ জনের মধ্যে ১৮ জন সংসদ সদস্য হয়েছেন। সিলেট ফাস্ট সারা দেশের মধ্যে। সিলেট সব সময় ফাস্ট হয়। শুধু ডলারে আর পাউন্ডে না, লেখাপড়ায়ও ফাস্ট হতে হবে। সিলেট-ঢাকা মহাসড়কের পাশে ১৮টি প্রাথমিক বিদ্যালয় ভেঙে ফেলা হয়েছে। সেগুলো যাতে নতুন কোনো জায়গায় দ্রুত নির্মাণ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে। জায়গা পাওয়া না গেলে কোনো শিক্ষানুরাগী জায়গা দিতে চাইলে তাঁর নামে বিদ্যালয় করে দেওয়া হবে।’

Explore More Districts